EndingScene
  • CALL : (+88) 01711 28 37 32
    • সলিউশন
      • ডিজিটাল মার্কেটিং
      • এনিমেশন
      • ডাটা সায়েন্স
    • প্রাইসিং
    • বাংলা
    CONTACT USGET QUOTE
    • ডিজিটাল মার্কেটিং ফেইসবুক এড
    • ফেব্রুয়ারি 5, 2020
    • 2 mins read

    ১ ডলার ফেইসবুক বুষ্টিং

    ফেইসবুকে এড সম্পর্কে আমাদের মোটামোটি সবারই ধারণা আছে। ফেইসবুক এডের মাধ্যমে আমরা আমাদের ফেইসবুক পেইজের পোষ্ট বুষ্ট করতে পারি। অর্থাৎ আমি যদি ১ ডলার খরচ করি আমি একটা নিদৃষ্ট সংখ্যক টার্গেট অডিয়েন্সকে আমার এড দেখাতে পারবো।

    কিন্তু প্রশ্ন হচ্ছে ১ ডলার খরচ করে আমি ঠিক কতজনের কাছে আমার বিজ্ঞাপনটি পৌঁছাবে?

     

    ১ ডলারে কতজনকে ফেইসবুকে এড দেখানো সম্ভব জানার জন্য আমাদের আগে বুঝতে হবে

    • আমরা কোন লোকেশন এড দেখাতে চাই?
    • আমাদের টার্গেট অডিয়েন্স কারা
    • আর ঐ লোকেশনে কতজন টার্গেট অডিয়েন্স আছে

     

    যেমন ধরুন, ঢাকা শহরে এই মূহুর্তে ১ কোটি ২০ লাখ ফেইসবুক ইউজার আছে, যাদেরকে আপনি এড দেখাতে পারবেন। ঠিক একইভাবে চিটাগং এ আছে ২৬ লাখ ফেইসবুক ইউজার, বান্দরবনে ৩৫ হাজার।

    এখন আমরা যদি কোনো প্রকার টার্গেট অডিয়েন্স সেট না করে এই ৩টি লোকেশনের সকল ফেইসবুক ইউজারদের এড দেখাতে চাই সেক্ষেত্রে ১ ডলারে

    ঢাকায় আমরা ২ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৯০০ মানুষকে এড দেখাতে পারবো,

    চিটাগং এ আমরা ২ হাজার ৭০০ থেকে ৭ হাজার ৮০০ মানুষকে এড দেখাতে পারবো, আর

    বান্দরবনে আমরা ২ হাজার ৬০০ থেকে ৭ হাজার ৮০০ মানুষকে এড দেখাতে পাররো

    এখন আমরা যদি চাই যে ঢাকার প্রাইভেট ইউনিভার্সটি গুলোতে পড়ালেখা করছে, বয়স ১৮ থেকে ৩০। শুধুমাত্র তারাই আমাদের এড দেখবে। তাহলে তাদের সংখ্যাটা হচ্ছে ৭ লাখ ৭০ হাজার ফেইসবুক ইউজার। এখন আমদের অডিয়েন্স কিন্তু আরো বেশী টার্গেটেড।

    ১ ডলার বুষ্টিং করে আমরা এই টার্গেট অডিয়েন্স এর ২ হাজার ২০০ থেকে ৬ হাজার ৩০০ পর্যন্ত ফেইসবুক ইউজারকে আমাদের এড দেখাতে পারবো। 

    এখন ধরুন আমরা চায়না থেকে ৫০০ আইফোন ৭ প্লাস এর কভার কিনে এনেছি। কভারগুলো আমরা সেল করতে চাচ্ছি প্রাইভেট ইউনিভারসিটিতে পড়ে এবং যারা আইফোন ৭ প্লাস ইউজ করে। 

    এখন আমরা যদি ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ৭ লাখ ৭০ হাজার ফেইসবুক ইউজার কে টার্গেট করে ‘আইফোন ৭ প্লাস এর কভারের এড চালাই ১ ডলার বাজেট সেট করে সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো ১টি অর্ডার রিকোয়েস্টও পাবো না। কারণ, আমরা জেনেছি ১ ডলারে আমরা সর্বোচ্চ ৬ হাজার ৩০০ প্রাইভেট ইউনিভার্সিটির কাছে পৌঁছাতে পারবো।

    তাহলে কি ১ ডলারে আমাদের অপচয় হচ্ছে?

    আমরা যদি আমাদের টার্গেট অডিয়েন্স আরো ন্যারো করি, অর্থাৎ ঢাকায় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে এবং আইফোন ৭ প্লাস আছে এরকম ইউজারই শুধুমাত্র আমাদের এড দেখবে সেক্ষেত্রে টার্গেট অডিয়েন্স এর সাইজ হচ্ছে ৩৭০০ জন। অর্থাৎ এই ৩৭০০ জন ফেইসবুক ইউজার ঢাকায় আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে এবং আইফোন ৭ প্লাস ব্যবহার করছে।

    আর ১ ডলার বুষ্ট করে এই ৩৭০০ ফেইসবুক ইউজারকে আমরা আইফোন ৭ প্লাস ফোনের কভার এর এড দেখাতে পারবো। 

    তাই ১ ডলার বুষ্টিং এও অনেক কিছু করা পসিবল!

      

    এরকম মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স পেতে ফলো করুন আমাদের ফেইসবুক পেইজ, আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল।

    Company

    • Careers We’re Hiring!
    • Contact Us
    • Get Quote

    Solutions

    • Motion Graphics
    • 2D Animated Video
    • 3D Modeling & Animation

    Support

    • Blog
    • Live Chat

    © 2026. EndingScene Inc.